ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ছুটির দিনেও শিশু আদালত চালু রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ১০:০৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১০:০৫:৫৫ পূর্বাহ্ন
ছুটির দিনেও শিশু আদালত চালু রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ

সরকারি ছুটির দিনগুলোতেও শিশু আদালতের কার্যক্রম চলমান রাখতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনাবলি কার্যকর বা বহাল থাকবে।



সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার কিংবা আটক করার পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করছে।

 

কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আইনগত এখতিয়ার নেই। ফলে যেকোনো আদেশ বা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকেন। এতে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

 

নির্দেশনায় আরও বলা হয়, ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) হেফাজত এবং আটককৃত আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে সরেজমিন উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর বিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে।

 

এছাড়াও ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশুদের জবানবন্দি দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা