ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নাটোরে আদালতের মালখানায় ৩৭ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরি

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৫:২১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৫:২১:৪২ অপরাহ্ন
নাটোরে আদালতের মালখানায় ৩৭ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরি
নাটোরের আদালতের মালখানা থেকে প্রায় ৩৭ লাখ টাকা ১০ ভরি স্বর্ণ ও ৩ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে হেফাজতে নিলেও তাদের পরিচয় নিশ্চিত করেনি।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে কোনো এক সময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটলেও শুক্রবার সাড়ে ১১ টার দিকে বিষয়টি নজরে আসে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, কোর্ট পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মালখানার তালা ভাঙা দেখে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। খবর পেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করে।




মাহবুর রহমান জানান, চলতি বছরের ১৪ মার্চ ভোরে নাটোরের সিংড়ায় চেকপোস্ট চলার সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি তল্লাশি করে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। পরবর্তীতে আদালত এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। এ টাকাসহ মালখানায় থাকা ১০ ভরি স্বর্ণ ও ৩ ভরি রুপা চুরি ছাড়া অন্যকিছু চুরি হয়নি। এ ঘটনায় ৪ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। চোরদের সনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা