ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্রেকআপের পর ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাতেন প্রেমিক

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন
ব্রেকআপের পর ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাতেন প্রেমিক
মাঝ পথে হাত ছাড়েন প্রেমিকা। হঠাৎ জানিয়ে দেন, এই সম্পর্ক আর তাঁর পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রেমিকের মনে হয়েছিল, প্রেমিকাকে গিফট দিতে পারেল না বলেই মাঝ পথে হাত ছেড়ে গেল। সেই রাগেই গত চার মাসে প্রাক্তন প্রেমিকাকে নাজেহাল করে ছেড়েছেন ওই প্রেমিক। ক্ষোভে প্রাক্তন প্রেমিকার ঠিকানায় ৩০০টি পার্সেল পাঠিয়েছেন তিনি।  অর্থাৎ ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে সেই পার্সল রিসিভ করতে হবে। অবশেষে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। 


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী তরুণী কলকাতার লেক টাউনের বাসিন্দা । একটি ব্যাংকে কাজ করেন তিনি। নিয়মিত অনলাইনে কেনাকাটা করতেন। গত চার মাসে তাঁর ঠিকানায় একাধিক পার্সেল আসে। অথচ কোনোটাই ওই তরুণী অর্ডার করেননি। স্বভাবতই বার বার ডেলিভারি বয়কে ফিরিয়ে দেন। তাতে একাধিক ই-কমার্স সংস্থা ওই তরুণীর অ্যাকাউন্টও ব্লক করে দেয়। বাধ্য হয়ে গত মাসে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।


এরপরই নদিয়ার এক যুবকের খোঁজ মেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে পুলিশ।  ওই যুবক জানান, প্রতিশোধ নিতেই প্রাক্তন প্রেমিকাকে এই ক্যাশ অন ডেলিভারি পাঠাতেন তিনি। ২০২৪ সালের নভেম্বর মাস থেকে একের পর এক পার্সেল পাঠাতে থাকেন ওই তরুণীকে।


শুধু তাই নয়, ওই যুবক আরও জানান, তাঁর প্রাক্তন প্রেমিকা অনলাইনে প্রচুর জিনিস কেনাকাটা করতেন। তিনি সে সব জিনিস কিনে দিতে পারতেন না বলেই প্রেমিকা তাঁর সঙ্গে ব্রেকআপ করেছেন। তাই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা