ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ইনজুরিতে লিটন, পিএসএল না খেলেই ফিরছেন দেশে

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০১:৫৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০১:৫৪:৩৮ অপরাহ্ন
ইনজুরিতে লিটন, পিএসএল না খেলেই ফিরছেন দেশে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও, ইনজুরির কারণে এক বলও খেলতে না-পারাই দেশে ফিরছেন টাইগার ব্যাটার লিটন দাস। অনুশীলনের সময় আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।

শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটন লিখেছেন, "করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।"

এ চোটে পড়ে তার একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়াই এখন প্রধান কাজ। ফলে পিএসএলে অভিষেকের স্বপ্ন এবারও পূরণ হলো না লিটনের।

এর আগে লিটন আইপিএল ও এলপিএলে খেললেও, পিএসএলে কখনো মাঠে নামা হয়নি তার। করাচি কিংস তাকে এবারের নিলাম থেকে দলে নেয় এবং বিসিবি থেকে পুরো আসরের জন্য অনাপত্তিপত্রও পেয়েছিলেন তিনি।

এবারের আসরে বাংলাদেশ থেকে লিটন দাস ছাড়াও দল পেয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদ এরই মধ্যে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। টেস্ট খেলে পরে পিএসএলে যোগ দেবেন পেসার নাহিদ রানা।

লিটনের এই ইনজুরিতে হতাশ তার অসংখ্য ভক্ত-সমর্থক, যারা তাকে করাচির হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দেখতে মুখিয়ে ছিলেন। তবে সবার প্রার্থনা, যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন এই টাইগার ব্যাটার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম