ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো বিদেশি অনুষ্ঠানে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের স্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন
প্রথমবারের মতো বিদেশি অনুষ্ঠানে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের স্ত্রী
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার স্ত্রী লতিফা আল-দ্রৌবিকে প্রথমবারের মতো বিদেশি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি তার স্বামীর সঙ্গে তুরস্কের আনতালয়াতে কূটনৈতিক ফোরামে যোগ দিয়েছেন। সেখানে নারী ও শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।এই কূটনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন। তবে আরব মিডিয়ায় সবচেয়ে নজর কেড়েছেন আহমেদ আল-শারার স্ত্রী।




লতিফা আগে এতটা জনসম্মুখে আসতেন না। বলতে গেলে অনেকটা আড়ালেই থাকতেন। এছাড়া তাকে বেশিরভাগ সময় কালো আরব বোরকা পরে থাকতে দেখা যেত। তবে ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ফোরামে লতিফাকে তার্কিস বোরকা ও হিজাব পরতে দেখা গেছে। যেমনটা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী পরেন। লতিফা এবারের সফরে তার্কিস ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে দেখা করেন। এরপর এমিনি সামাজিক মাধ্যমে এ বৈঠকের তথ্য প্রকাশ করেন।
আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হওয়ার পর তার স্ত্রী এবারই প্রথম বিদেশি কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন।




লতিফার জন্ম ১৯৮৪ সালে সিরিয়ার হোমসে। আরবি ভাষা ও সাহিত্যে তার মাস্টার্স ডিগ্রি রয়েছে। তিনি ব্যক্তি জীবনে তিন সন্তানের জননী। শারা আগে রক্ষণশীল থাকলেও; এখন তার স্ত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন। যা তার পূর্বের অবস্থান থেকে নতুন অবস্থানে যাওয়ার ইঙ্গিত। তিনি মূলত এখন নিজেকে উদারপন্থি হিসেবে উপস্থানের চেষ্টা করছেন। আগে তিনি আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তখন তার নাম ছিল মোহাম্মদ আল-জুলানি। তবে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর অতীত জীবনকে আরও অতীত করার চেষ্টা করছেন তিনি।



সূত্র: খামা প্রেস

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার