ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পিসিবির বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০২:০৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০২:০৩:৪১ অপরাহ্ন
পিসিবির বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার অভিযোগ আরও গুরুতর— আর্থিক দুর্নীতি। দেশটিরই খ্যাতনামা সাংবাদিক শাহিদ হাশমি সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

তিনি দাবি করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজনের জন্য পিসিবি যে বিশাল বাজেট পেয়েছিল, তার কোনো সঠিক ব্যবহার হয়নি। বরং ওই অর্থের বড় একটি অংশ কেবল কাগজে-কলমেই থেকে গেছে।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের এক কিউরেটরের দুরবস্থার কথা তুলে ধরেন শাহিদ হাশমি। তিনি বলেন, “স্টেডিয়ামের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সার কেনার অর্থ না পেয়ে এক কিউরেটর নিজের ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করতে বাধ্য হন। বাজেট চাওয়া হলেও পিসিবি কোনও সহায়তা করেনি।”

শুধু এখানেই থেমে থাকেননি হাশমি। তিনি আরও বলেন, “পিসিবি নিজেদের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ঘরোয়া ক্রিকেটের পিচ ঠিকঠাকভাবে প্রস্তুত হয় না। এমনকি ম্যাচের আগে আবহাওয়ার তথ্য দেওয়ার মতো মৌলিক দায়িত্বও পালন করে না বোর্ড।”

এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ও পাকিস্তান দলের পারফরম্যান্স ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশের ভেতরে-বাইরে।

পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির অধীনে এইসব অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ সামনে আসায় সমালোচনার তীব্রতা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে পিসিবি কী ধরনের পদক্ষেপ নেয় এবং আদৌ কোনো তদন্ত হয় কি না।

এদিকে দেশের মানবাধিকার ও ক্রীড়া সংগঠনগুলো এ বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা