ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রুদ্ধশ্বাস সমতায় শেষ বায়ার্ন-ডর্টমুন্ড ডার ক্লাসিকার

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০২:২৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০২:২৫:১৯ অপরাহ্ন
রুদ্ধশ্বাস সমতায় শেষ বায়ার্ন-ডর্টমুন্ড ডার ক্লাসিকার
জার্মান ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী দ্বৈরথ বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ‘ডার ক্লাসিকার’ আবারও উপহার দিলো উত্তেজনাকর এক ম্যাচ। তবে গোলের বৃষ্টির মাঝেও কোনো দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ২-২ গোলের ড্র নিয়ে শেষ হয় বুন্দেসলিগার এই হাইভোল্টেজ লড়াই।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল লড়াই। ম্যাচের ৪৮তম মিনিটেই এগিয়ে যায় ডর্টমুন্ড। সতীর্থের ক্রস থেকে হেডে জালে বল জড়ান মাক্সিমিলিয়ান বাইয়ার।

তবে পিছিয়ে পড়ার বেশি সময় নেয়নি বায়ার্ন। ৫৪তম মিনিটে কিম মিন-জেকে তুলে রাফায়েল গেররেইরোকে মাঠে নামান কোচ। বদলি নেমে ৬৫তম মিনিটে টমাস মুলারের পাস থেকে গোল করে সমতা ফেরান গেররেইরো।

এর মাত্র চার মিনিট পরই এগিয়ে যায় বায়ার্ন। ইয়োসিপ স্টানিসিচের পাস পেয়ে জোরালো শটে গোল করেন আরেক বদলি খেলোয়াড় সের্জ গেনাব্রি।

তবে জয় নিশ্চিত করতে পারেনি ভিনসেন্ট কোম্পানির দল। ৭৫তম মিনিটে ভাল্ডেমার আন্টন কাছ থেকে নেওয়া এক শটে ডর্টমুন্ডকে এনে দেন সমতার গোল। মাত্র তিন দিন আগেই বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের হার থেকে ঘুরে দাঁড়ানো ডর্টমুন্ডের জন্য এটি কিছুটা স্বস্তির ফলাফল।

ড্রয়ের পরও বুন্দেসলিগা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। শীর্ষে থাকলেও বায়ার লেভারকুজেন ঠিক পেছনেই, তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ২৯ ম্যাচে মাত্র ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

চলতি মৌসুমে ধারাবাহিকতা হারানো ডর্টমুন্ড ঘরোয়া লিগে হোঁচট খেলেও ইউরোপে এখনো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম