ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘মার্চ ফর গাজা’কে ইমানি হাজিরা বললেন আজহারী

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৪:১৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৪:১৫:৩৮ অপরাহ্ন
‘মার্চ ফর গাজা’কে ইমানি হাজিরা বললেন আজহারী
গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘মার্চ ফর গাজা’ গণসমাবেশে ঢল নামে লাখো মানুষের। 

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ কর্মসূচিতে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে নেন বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। কর্মসূচি থেকে জারিকৃত ঘোষণাপত্রে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার দাবি করা হয়। পাশাপাশি হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে ফিলিস্তিনের শান্তি ও স্বাধীনতা কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।

এই ঐতিহাসিক জমায়েতকে ‘ইমানি হাজিরা’ হিসেবে অভিহিত করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক, ন্যায়ের পক্ষে ইমানি হাজিরা। চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দীর মোহনায় মিলিত হয়েছিল।”

তিনি আরও বলেন, “দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বারবার।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা