ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে চায় চীন

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৫:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৫:৫৬:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে চায় চীন
চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন। গতকাল শনিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন শেষে এ আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক মি. শু উই।
এ সময় গোছানো আমবাগান দেখে পছন্দ করেন তিনি। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্রও পরিদর্শন করেন।



এর ফলে ইউরোপ ও মধ্যপাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মত আম রপ্তানির সম্ভাবনা দেখা দিয়েছে। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও উদ্যোক্তারা। শিবগঞ্জ পৌর এলাকার আমচাষি ও উদ্যোক্তা আহসান হাবিব বলেন, গতকাল বিকেলে আমার আম বাগান পরিদর্শন করেছেন চীনের একজন আমদানীকারক। দেখে বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। কোন মাধ্যম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।



আমচাষী ইসমাইল খান শামীম বলেন, চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন চীনা আমদানীকারক। তারা আমাদের থেকে সরাসরি আম কিনতে চায়। এভাবে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো। সেই সঙ্গে জেলার অর্থনীতিও চাঙ্গা হবে।

আম উদ্যোক্তা ও বাগানমালিক আহসান হাবিব বলেন, গত কয়েক বছর ধরে দেশের রপ্তানিকারকরা রাজধানী ঢাকার স্থানীয় বাজার থেকে আম কিনে রপ্তানি করে আসছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে চাষিরা। আমদানিকারকরা যেন সরাসরি চাষিদের কাছে থেকে আম নিতে পারেন সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, শনিবার বিকেলে চীনের একজন আমদানীকারক উপজেলার উদ্যোক্তা আহসান হাবিবের বাগানসহ কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন। তাদের ভাষ্য চাঁপাইনবাবগঞ্জের প্রায় এক লাখ ২০ হাজার মেট্রিক টন আমের চাহিদা চায়নাতে রয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা এক হাজার টন এবং পরবর্তীতে পাঁচ হাজার টনসহ বিপুল পরিমাণ আম নিতে চায়। আমরা আশাবাদী। তাদের সব ধরনের সহযোগীতা আমরা করব। এতে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। লাভবান হবেন আম চাষিরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা