ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না: শাকিব খান

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৬:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৬:৩০:২৬ অপরাহ্ন
আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না: শাকিব খান
গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। শুরু থেকেই একের পর এক হাউজফুল শো। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সবখানেই চলছে বরবাদের দাপট।

দর্শকের এমন সাড়া পাচ্ছে যে, টিকিটই মিলছে না। শুরু থেকেই দেখা যাচ্ছে টিকিট সংকট। অনেকেই হলে গিয়ে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য সিনেমা দেখে বাসায় ফিরছেন।

তবে দর্শকই না, শাকিব খানের নিজের পরিবারও ‘বরবাদ’ দেখতে গিয়ে টিকিট পাচ্ছেন না। এমনটাই জানিয়েছেন স্বয়ং শাকিব।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। তারা এখনো দেখতে পারেনি।’

শাকিব বলেন, ‘প্রতিদিনই কেউ না কেউ ফোন করে জানায়—ভাই, কোথাও তো টিকিট পাচ্ছি না। সবাই মিলে দেখতে গেলে তো কমপক্ষে ২০-৩০টা টিকিট দরকার। এত টিকিট একসঙ্গে পাওয়া যাচ্ছে না। সবাইকে বুঝিয়ে বলেছি—কয়েকদিন অপেক্ষা করতে। নাহলে হয়তো একটা শো-ই পুরো বুক করতে হবে।’

দেশে বরবাদ নিয়ে এই উত্তাপের মাঝেই সিনেমাটি যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে, ১৯ এপ্রিল কানাডায়।

আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে শাকিব খানের নিজের কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, দেশের মতো বিদেশেও ভালো সাড়া ফেলবে ‘বরবাদ’।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা