ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ইলেকট্রনিকসামগ্রীতে ট্রাম্পের শুল্কছাড়ের ঘোষণায় ঊর্ধ্বমুখী এশিয়ার বাজার

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১১:২১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১১:২১:৪৯ পূর্বাহ্ন
ইলেকট্রনিকসামগ্রীতে ট্রাম্পের শুল্কছাড়ের ঘোষণায় ঊর্ধ্বমুখী এশিয়ার বাজার

১৪ এপ্রিল এশিয়ার শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে ওয়াল স্ট্রিটের শেয়ারের ফিউচার্সও ঊর্ধ্বমুখী। মূলত কম্পিউটারসহ ইলেকট্রনিকসামগ্রীতে ডোনাল্ড ট্রাম্প শুল্ক অব্যাহতি দেওয়ায় আজ এই শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। যদিও সূচক তেমন একটা বাড়েনি। ট্রাম্প বলেছেন, ইলেকট্রনিকসামগ্রীতে শুল্কছাড়ের এই ঘোষণা সাময়িক।

গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহেই সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে স্মার্টফোনের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এমএসসিআইয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ, যদিও গত সপ্তাহে এই সূচকের পতন হয়েছিল ৪ শতাংশ। চীনের ব্লু চিপসের উত্থান হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। জাপানের নিক্কেই এশিয়া সূচকের উত্থান হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। এ সূচকটিই গত সপ্তাহে অনেকটা ওঠানামা করেছে। রীতিমতো খ্যাপাটে আচরণ করেছে।

এ ছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ; নাসডাক ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ২ শতাংশ। গত সপ্তাহে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের উত্থান হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। তারপরও ২ এপ্রিল ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের আগে এই সূচক যে অবস্থায় ছিল, সেই জায়গা থেকে এখনো ৫ শতাংশ নিচে।

ওদিকে ইউরোস্টক্স ফিউচার্সের উত্থান হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এফটিএসই ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ৮ শতাংশ আর ডিএএক্স ফিউচার্সের উত্থান হয়েছে ২ দশমিক ২ শতাংশ।

এদিকে আজও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে ডলারের পতন অব্যাহত আছে। এর আগে গত সপ্তাহেও ডলারের পতন হয়েছে ৫ শতাংশ। আজ ইউরো, ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দরপতন হয়েছে। তবে এই অনিশ্চয়তার সময় বিনিয়োগের আরেক নিরাপদ মাধ্যম হিসেবে খ্যাত সোনার দাম বাড়ছে। আজ সোমবার সকালে বিশ্ববাজারে সোনার দাম আবারও রেকর্ড গড়েছে। হলুদ এই ধাতুর দাম আউন্সপ্রতি ৩ হাজার ২৪৫ ডলারে উঠে গেছে।

এদিকে তেলের অবস্থা ভালো নয়। একদিকে আছে মন্দার শঙ্কা, আরেক দিকে ওপেকের তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা; এই দুয়ে মিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আজও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট কমে ৬৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ১৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৬১ দশমিক ৩৫ ডলারে নেমে এসেছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী