ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায়

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:৩৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:৩৭:৩৫ অপরাহ্ন
২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায়
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে সৌদি আরব। আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে লাগবে বিশেষ অনুমতি—এমন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

হজ ব্যবস্থাপনাকে আরো সুচারু ও নিরাপদ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি ছাড়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। মন্ত্রণালয় বলছে, হজ শুরুর আগে প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে এ সময়সীমা নির্ধারণ জরুরি ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশিদের জন্যও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে প্রয়োজন অনুমতি। অনুমতি না থাকলে বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্ট থেকে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কর্মসংক্রান্ত কারণে মক্কায় যেতে হলে বিদেশি শ্রমিকদের ‘আবশের’ অথবা ‘মুকিম’ পোর্টাল থেকে অনুমতি নিতে হবে। অন্যদিকে, ‘নুসুক’ পোর্টাল থেকে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরাহ ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ বছর ওমরাহ পালনকারীদের সৌদি প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল। এরপর ওমরাহ করতে কেউ সৌদি আরবে প্রবেশ করলে তা হবে ভিসা আইন ও হজনীতিমালার লঙ্ঘন। সেইসঙ্গে থাকবে কড়া শাস্তির আশঙ্কা।

ওমরাহ পরিষেবা দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম ভাঙলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট