ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘জাট’ দিয়ে বক্স অফিসে জাত চেনালেন সানি

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:২৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:২৬:১৬ অপরাহ্ন
‘জাট’ দিয়ে বক্স অফিসে জাত চেনালেন সানি
দীর্ঘ বিরতির পর ‘গাদার ২’-এর মাধ্যমে রূপালি পর্দায় জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন করেছিলেন সানি দেওল। ২০২৩ সালের সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এই বলিউড তারকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘জাট’।

৬৭ বছর বয়সেও একশন-অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন সানি। সিনেমাটির প্রথম দিনেই বক্স অফিসে আয় হয়েছে ৬ কোটি ৭ লাখ রুপি। আর মুক্তির ক’দিনের মধ্যেই ছবিটি ৪০ কোটি রুপি আয়ের মাইলফলক পার করেছে।

সিনেমাটির নির্মাণ বাজেট ছিল ১০০ কোটি রুপি। এর মধ্যে সানি দেওল একাই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক— যা এই বয়সে এসেও তার জনপ্রিয়তা ও তারকাখ্যাতির প্রমাণ।

‘জাট’ পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। এটি তার হিন্দি ভাষায় নির্মিত প্রথম ছবি। একইসঙ্গে এই ছবির মাধ্যমে দক্ষিণ ভারতীয় বাজারে পা রাখলেন সানি দেওল। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। লক্ষ্য ছিল ‘জওয়ান’-এর মতো সাম্প্রতিক ব্লকবাস্টারের ধারায় নাম লেখানো।

তবে মুক্তির আগের অ্যাডভান্স বুকিং তুলনামূলকভাবে কম ছিল। ভারতজুড়ে প্রি-সেলস থেকে আয় এসেছে মাত্র ২ কোটি ৩৭ লাখ রুপি। অন্যদিকে, ‘গাদার ২’-এর অ্যাডভান্স বুকিং ছিল ১৭.৬ কোটি রুপি।

দেশজুড়ে দর্শক উপস্থিতির হার ছিল মিশ্র। জয়পুরে সর্বোচ্চ ২৯.৫ শতাংশ অক্যুপেন্সি দেখা গেছে। এরপর রয়েছে এনসিআর (১৭.৫%), চণ্ডীগড় ও হায়দরাবাদে মাঝারি সাড়া মিললেও মুম্বাই ও পুনে তুলনামূলক পিছিয়ে ছিল।

সিনেমাটিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন রেজিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রম্যা কৃষ্ণন ও জগপতি বাবুর মতো তারকারা।

যদিও প্রথম সপ্তাহেই ব্লকবাস্টার তকমা অর্জন করতে পারেনি ‘জাট’, তবে সানির অনুরাগীরা আশা করছেন, ধীরে ধীরে সিনেমাটি বড় আকারে দর্শক টানতে সক্ষম হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা