ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

প্রথম হাসিনামুক্ত-ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:৩৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:৩৪:৫৭ অপরাহ্ন
প্রথম হাসিনামুক্ত-ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত সরকার পহেলা বৈশাখের মতো সার্বজনীন উৎসবকেও দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। তবে এবার দেশের মানুষ প্রথমবারের মতো “হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত” বৈশাখ উদযাপন করছে।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে আয়োজিত এনসিপির পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা রাষ্ট্রের নবায়ন চাই। জুলাইয়ের মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে। তবে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন না হলে ‘জুলাই বিপ্লব’ বাধাগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন কোনো ব্যক্তি পরিবর্তনের আন্দোলন নয়— এটি রাষ্ট্র পরিবর্তনের আন্দোলন। যে সংস্কার কাজ চলছে, তা দ্রুত বাস্তবায়ন করা জরুরি। বিচার ও সংস্কার এখনই দেখতে চাই।”

এ সময় নাহিদ জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার অব্যাহত থাকবে এবং ফ্যাসিবাদের বিলোপই এনসিপির অন্যতম লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “যে ধরনের রাষ্ট্র সংস্কার প্রয়োজন, তা অবশ্যই অন্তর্বর্তী সরকারই করবে— যেন পরবর্তী সরকারগুলো সেই সংস্কার বহাল রাখতে পারে।”

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল