ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আনন্দ শোভাযাত্রায় নজর কাড়লো ইসলামী সংস্কৃতি

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০২:৪৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০২:৪৯:৪৭ অপরাহ্ন
আনন্দ শোভাযাত্রায় নজর কাড়লো ইসলামী সংস্কৃতি
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে ফেনীবাসী, তবে এবার ভিন্নমাত্রায়। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পিটিআই স্কুল মাঠে।

শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতির উপস্থাপন। মক্তবের প্রতীক, কাপড়ে মোড়ানো রিকশা, গ্রামীণ ইসলামী পোশাক পরিহিত অংশগ্রহণকারীরা এই শোভাযাত্রাকে করে তোলে ব্যতিক্রমধর্মী। ফেনী সাংস্কৃতিক পরিষদের শিল্পকর্ম ও প্রতীকী চিত্রগুলো দর্শনার্থীদের নজর কাড়ে।

সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘শোভাযাত্রায় ইসলামি সংস্কৃতি ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের অনবদ্য উপস্থাপন সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

পরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের উদ্বোধনে শুরু হয় সাত দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলা। তিনি বলেন, ‘নববর্ষ উদযাপনে সবাইকে আইন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর ফেনী জেলা বিএনপিও পৃথকভাবে নববর্ষ উদযাপন করে। আয়োজন ছিল চোখে পড়ার মতো—পান্তা-ইলিশ, আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল তাদের অনুষ্ঠান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা