ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শীতে ত্বকের যত্নে বাজারে এসেছে ব্লেইজ ও’ স্কিনের বডি লোশন রেঞ্জ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১২:২২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১২:২২:৪৭ অপরাহ্ন
শীতে ত্বকের যত্নে বাজারে এসেছে ব্লেইজ ও’ স্কিনের বডি লোশন রেঞ্জ
নিজস্ব প্রতিবেদকঃ শীত যেমন সাথে করে নিয়ে আসে নতুন সব অ্যাডভেঞ্চারের বার্তা, শীতের আগমনে দরকার হয় ত্বকের জন্য বাড়তি সতর্কতা। পিঠে পুলি, খেজুরের রস ইত্যাদি শীতের স্পেশাল সব খাবারের স্বাদ, আরামদায়ক ওয়েদারে সবাই মিলে ঘুরতে যাওয়া এবং জ্যাকেট, শাল, সোয়েটারের মত এক্সক্লুসিভ কাপড় পরার মজার সাথে কুয়াশার চাদরে ঢেকে আসে শুষ্কতা আর রুক্ষতাও। এই সব স্কিন কনসার্নকে মোকাবেলা করে শীতের আমেজকে উপভোগ করতে প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন নেয়া। এবছর শীতে ত্বকের যত্ন নিশ্চিতে রিমার্ক এইচবি লিমিটেডের বিউটি ও স্কিন কেয়ার ব্র্যান্ড ব্লেইজ ও’ স্কিন বাজারে নিয়ে এসেছে বডি লোশনের এক অসাধারণ রেঞ্জ। 

ব্লেইজ ও' স্কিন বডি লোশন রেঞ্জে রয়েছে চারটি ভিন্ন ফ্লেভার- বেলা চাও, বেরি অন টপ, ট্রিক অর ট্রিট এবং অন অ্যান আইল্যান্ড। এই চারটি ভ্যারিয়েন্টের বডি লোশনের সবচাইতে আকর্ষণীয় বিষয় হল প্রতিটির ইউনিক ফ্রেগ্রেন্স। ত্বকে ৭২ ঘণ্টা পর্যন্ত ময়েশ্চারাইজেশন নিশ্চিত করার পাশাপাশি করে কোমল ও মসৃণ। লিচি, বেরি, ক্যান্ডি ও ট্রপিক্যাল আইল্যান্ড ফ্রেগ্রেন্স ভ্যারিয়েন্টগুলোতে যোগ করেছে এক নতুন মাত্রা। ব্লেইজ ও' স্কিন বডি লোশন ইচিং বা ইরিটেশন জাতীয় সমস্যা থেকে ত্বককে সুরক্ষা দেয়। শীতকালের রুক্ষতা থেকে ত্বকের সুরক্ষার জন্য ব্লেইজ ও স্কিন হতে পারে বাংলাদেশের মানুষের ত্বকের জন্য পারফেক্ট একটি বডি লোশন। 

ব্লেইজ ও’ স্কিনের বডি লোশন ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিমা ওয়াহিদ বলেছেন, “দেশে তৈরি অন্যান্য বডি লোশনগুলো থেকে এটি একেবারেই আলাদা। চারটি ভিন্ন ফ্রেগ্রেন্সের সাথে কালারফুল প্যাকেজিং-এক কথায় অসাধারণ। এটি লাইট ওয়েট এবং নন-স্টিকি বলে ত্বকে দ্রুত অ্যাবসর্ব হয়ে যায় এবং কোনো প্রকার চিটচিটে ভাব থাকে না। ‘বেরি অন টপ’ আমার পার্সোনাল ফেভরেট ভ্যারিয়েন্ট। লোশনগুলোর টেক্সচার বেশ স্মুথ, অ্যাপ্লাই করলে স্কিন এতো সফট হয়ে যায়। এই একটা লোশনে পুরো শীতকাল পার করে দেওয়া যায় তাই এটি বেশ সাশ্রয়ীও বলা যায়। এছাড়াও, বাইরে কোথাও গেলে খুব সহজেই এই লোশনটি ব্যাগে ক্যারি করা যায়।’’ 
 
নকল ও ভেজাল পণ্যের ব্যাপারে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন, তাই সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ব্লেইজ ও স্কিনের অথেনটিক পণ্যের অভাবনীয় গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সবার মাঝে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা