ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

রিশাদের প্রশংসা করে যা বললেন শাহিন আফ্রিদি

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৪:৪১:১০ অপরাহ্ন
রিশাদের প্রশংসা করে যা বললেন শাহিন আফ্রিদি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই দারুণ পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে ৩১ রানে ৩ উইকেট নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দলের ৭৯ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই টাইগার স্পিনার।

রোববার রাতে লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৯ রানের বিশাল স্কোর গড়ে লাহোর। ওপেনার ফখর জামান করেন ৩৯ বলে ৬৭ রান, আর স্যাম বিলিংস ১৯ বলে করেন অপরাজিত ৫০ রান। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে রিশাদ করেন ১ বলে ১ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সপ্তম ওভারে বল হাতে তুলে নেন রিশাদ। প্রথম ওভারে খানিক খরুচে হলেও দ্বিতীয় ওভারে বড় আঘাত হানেন। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোকে দুর্দান্ত এক গুগলিতে বোল্ড করে দেন তিনি।

এরপর নিজের তৃতীয় ও দলের ১৩তম ওভারে আরও দুই উইকেট তুলে নিয়ে কোয়েটার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন রিশাদ। মোহাম্মদ আমিরকে লেগ ব্রেকে বোল্ড করার পর আবরার আহমেদকে ক্যাচ বানান মোহাম্মদ নাঈমের হাতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, “আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নেওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছিলাম। ডেভিড ভিসে খেলতে পারেননি, তাই রিশাদ ছিল আদর্শ বিকল্প।”

উল্লেখ্য, পিএসএলের এবারের আসরে প্রথম ম্যাচে লাহোরের একাদশে জায়গা হয়নি রিশাদের। তবে গতকালের পারফরম্যান্সের পর তাকে বাদ দেওয়া কঠিন হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা