ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০১:৪৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০১:৪৯:৩১ অপরাহ্ন
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন
ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে এবং সংঘর্ষ থামাতে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থী সিটি কলেজের শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন। এই ঘটনার প্রতিবাদেই মূলত সংঘর্ষের সূচনা হয়।

বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে