ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভোটের সামগ্রীর চাহিদা নিরূপণ ও মজুদ যাচাই হচ্ছে : ইসি সচিব

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৩৩:২১ অপরাহ্ন
ভোটের সামগ্রীর চাহিদা নিরূপণ ও মজুদ যাচাই হচ্ছে : ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে প্রয়োজনীয় কাগজপত্র কেনা ও মুদ্রণের কাজ চার মাসের মধ্যে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ (মঙ্গলবার) সচিবালয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, “নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করা হবে। কেনাকাটা থেকে মুদ্রণ— প্রতিটি ধাপে যেন সময় অপচয় না হয়, সেজন্যে পরিকল্পনা আগেভাগেই করে রাখছি। সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে এসব কাজ শেষ করতে।”

ইসি কর্মকর্তারা জানান, একটি জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, ৫ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, নির্বাচনী প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ নির্দেশিকা, নির্দেশনামূলক বইসহ বহু সামগ্রী মুদ্রণ করতে হয়।

ডিসেম্বরে নির্বাচন ধরলে, সেপ্টেম্বরের মধ্যেই এসব মুদ্রণ শেষ করে সংরক্ষণ করতে হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

সচিব আরও জানান, আগের নির্বাচনের কিছু কাগজ বিজি প্রেসে এখনো সংরক্ষিত রয়েছে। তবে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজাল করতে হবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কত কাগজ লাগবে, বাজেট কত হতে পারে— এসব নিরূপণের কাজও চলছে বলে জানান সচিব। “আমরা প্রস্তুত থাকবো যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব কিছু সম্পন্ন করা যায়।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত