ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

আ. লীগ এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার : এনডিএম

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১১:২৭ অপরাহ্ন
আ. লীগ এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার : এনডিএম
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে এনডিএমের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে দাঁড়াতে না পারে, সেজন্য আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিবাদী রাজনীতিকে বাতিল করাটাই হবে বড় ধরনের সংস্কার।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে সন্তোষ প্রকাশ করে এনডিএম চেয়ারম্যান বলেন, “প্রস্তাবগুলোর বেশিরভাগ জায়গাতেই আমরা একমত। আমরা সংস্কারগুলো বৃহৎ পরিসরে দেখতে চাই, যেন তা বাস্তবায়নের মাধ্যমে একটি জনবান্ধব সরকারব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।”

ববি হাজ্জাজ আরও বলেন, “জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের যে সুপারিশ করেছে, সেটি সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে করা হয়েছে বলে আমরা মনে করি। এই মতামত কমিশনকে জানানো হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, “আমরা এখানে কোনও দলের নাম বলিনি। তবে যা বলেছি, আশা করি তা আপনাদের কাছে স্পষ্ট।”

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি লিখিত প্রস্তাবের মধ্যে ৯৪টিতে এনডিএম সরাসরি একমত, ২৫টিতে দ্বিমত, ৪৪টিতে আংশিকভাবে একমত এবং ৩টি প্রস্তাবের বিষয়ে কোনও মতামত দেয়নি। তবে মঙ্গলবারের সংলাপে আংশিকভাবে দ্বিমত থাকা আরও কিছু প্রস্তাবের বিষয়ে ব্যাখ্যা শোনার পর এনডিএম একমত হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, “বৈঠকে ব্যাখ্যার পর ১০০টির অধিক প্রস্তাবে আমরা একমত হয়েছি।”

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল