ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন মোস্তাফিজ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৩৫:১৯ অপরাহ্ন
ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন মোস্তাফিজ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। ক্লাবটির একটি নির্ভরযোগ্য সূত্র যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের মার্চ মাসে শুরু হওয়া ডিপিএলের প্রথম রাউন্ডে মোস্তাফিজকে মাঠে দেখা যায়নি। তখন তার খেলার অনুপস্থিতির পেছনে অর্থ, আবহাওয়া এবং রোজার মতো বিভিন্ন কারণ আলোচনায় ছিল। তবে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি মোস্তাফিজ। অবশেষে সুপার লিগ পর্বে মাঠে ফিরছেন ‘দ্য ফিজ’ নামে পরিচিত এই পেসার।

পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগে পাঁচটি ম্যাচ খেলবেন মোস্তাফিজ। মূলত খেলোয়াড় সংকটে পড়েছে ক্লাবটি। ইনজুরির কারণে তাসকিন আহমেদ ও তামিম ইকবাল মাঠের বাইরে। অন্যদিকে জাতীয় দলের সঙ্গে থাকায় খেলতে পারবেন না তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, আখরুজ্জামান অংকন ও মেহেদী হাসান মিরাজ।

তাই মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলটির জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী