ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার বিশ্বকাপ কোচ দায়িত্ব নিতে পারেন নেইমারদের

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৫৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৬:৫৩:১০ অপরাহ্ন
আর্জেন্টিনার বিশ্বকাপ কোচ দায়িত্ব নিতে পারেন নেইমারদের
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নতুন কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলির নাম উঠে আসছে জোরেশোরে। সদ্যই ক্লাবটি তাদের কোচ পেদ্রো কাইসিনহাকে বরখাস্ত করেছে। ধারণা করা হচ্ছে, নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তির পর ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লাবটি আবারও সাম্পাওলির শরণাপন্ন হতে পারে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ক্লাবটি প্রথমে ব্রাজিলের সাবেক কোচ তিতে এবং সদ্য বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রকে দায়িত্ব নিতে প্রস্তাব দিলেও তারা রাজি হননি। বিশেষ করে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের বিধ্বস্ত হওয়ার পর দরিভাল আপাতত বিশ্রামে থাকতে চান।

এ অবস্থায় আর্জেন্টিনার দিকেই নজর দিয়েছে সান্তোস। ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরা সাবেক কোচ সাম্পাওলিকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছেন। যদিও ক্লাব বোর্ডের একটি অংশ এ নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, সাম্পাওলির কোচিংয়ে বড় বাজেটের প্রয়োজন হয়, এবং তিনি খেলোয়াড় কেনা-বেচায়ও প্রভাব রাখতে চান।

তবে সাম্পাওলি নিজে সান্তোসের প্রতি আবেগী। ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্লাবটি যেন আবার ঘুরে দাঁড়ায়, সেই প্রত্যাশা রাখেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে সাম্পাওলির অধীনে সান্তোস ব্রাজিলিয়ান লিগে রানার্সআপ হয়েছিল। তার কোচিংয়ে দলটি ৬৪ ম্যাচে জয় পেয়েছিল ৩৪টিতে, ১৫ ম্যাচ ড্র ও ১৫টিতে হার দেখে। সেই মৌসুমে আক্রমণাত্মক ফুটবল এবং কঠোর কোচিংয়ের কারণে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।

তবে সেই অধ্যায়ের শেষটা সুখকর ছিল না। চুক্তি ভঙ্গের অভিযোগে ক্লাবের বিরুদ্ধে মামলা করেন সাম্পাওলি, যার রায় পরে যায় তার পক্ষে।

সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন ফরাসি ক্লাব রেঁসে। তবে মাত্র ১০ ম্যাচেই পথচলা থেমে যায়। ট্রান্সফার মার্কেটে মতপার্থক্যের কারণেই দায়িত্ব ছাড়েন তিনি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার