ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:০৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:০৭:২৪ অপরাহ্ন
নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় ১ লাখ ৭০ হাজার রিম কাগজ প্রয়োজন হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব কাগজ মুদ্রণের কাজ করবে সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস)। পুরো ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিজি প্রেসের সঙ্গে ইসির বৈঠকে এসব তথ্য উঠে আসে।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ কোটি ভোটার অংশ নেবেন। ৩০০ আসনে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে ব্যালট পেপার, কালি, ফর্ম, প্যাড, ব্যানার, পোস্টার, নির্দেশিকা, রেজিস্টার, হিসাব খাতা ইত্যাদি সামগ্রী প্রস্তুত করতে হবে।

এ ছাড়া ২১ প্রকার ফরম, ১৭ প্রকার প্যাকেট, ৫ প্রকার পরিচয়পত্র, আচরণ বিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ও প্রশিক্ষণ ম্যানুয়াল এবং নির্দেশিকা মুদ্রণের প্রয়োজন হবে।

এরই মধ্যে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং বাংলাদেশ স্টেশনারি অফিসকে প্রয়োজনীয় কাগজের পরিমাণ ও মজুদের বিষয়ে চিঠি পাঠানো হয়। তাদের প্রেরিত তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ ও অন্যান্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের জন্য সম্ভাব্য ১ লাখ ৬৯ হাজার ৬২৯ রিম কাগজ ক্রয় করতে হবে। যার সম্ভাব্য ব্যয় ৩৫ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৫২৩ টাকা।

এর আগে, ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ, ষষ্ঠ উপজেলা পরিষদ এবং অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনের জন্য ১ লাখ ৬১ হাজার ৭৪ রিম কাগজ কেনা হয়েছিল।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সময়মতো নির্বাচনী সামগ্রী প্রস্তুত করতে কমিশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত