ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এবার নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে উর্বশী

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন
এবার নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে উর্বশী
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ফের বিতর্কে জড়ালেন। এবার নিজের সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে উত্তরের রাজ্য উত্তরাখণ্ডকে ‘সর্বোচ্চ সুন্দর’ অঞ্চলে রূপান্তর করে বসেন তিনি। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর। আমি তো এখানকারই মেয়ে। তাই আমার যা কিছু আছে, সবই স্বাভাবিক—এর মধ্যে কৃত্রিম কিছু নেই।” এরপর নিজের বাবার কথাও উল্লেখ করে তিনি বলেন, “আমার বাবার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর, সুপারমডেলের মতো দেখতে।”

এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার মন্তব্যকে ‘অহংকারী’ এবং ‘বর্ণবৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করেন। একজন নেটিজেন কটাক্ষ করে লেখেন, “আপনি নিজের জন্য একজন লোক নিয়োগ করুন, যে আপনার এসব নিরর্থক কথা মন দিয়ে শুনবে।” আরেকজন মন্তব্য করেন, “সব সময় আপনি নিজেকে নিয়ে এত বড়াই করেন কীভাবে?”

সমালোচকদের মতে, উর্বশীর এই মন্তব্য সৌন্দর্যের সামাজিক সংজ্ঞায় একধরনের শ্রেষ্ঠত্ববোধ তৈরি করে, যা অসহিষ্ণুতা ও বৈষম্যকে উৎসাহিত করে।

এদিকে, উর্বশী এই বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে এই প্রথম নয়—পূর্বেও নিজের সিনেমা প্রচারের জন্য বাথরুমের ভিডিও প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা