ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে: আসিফ নজরুল

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে: আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “বিএনপি পরিষ্কারভাবে জানিয়েছে—ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারা তা স্বাগত জানাবে। তবে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ কেউ ভিন্ন কথা বললেও প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, সেটাই সরকারের অবস্থান।”

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠক হয় দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন—সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আসিফ নজরুল জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার ও মামলার বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। “বিএনপি জানিয়েছে, ডিসেম্বর থেকে জুন মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করবো। ডিসেম্বরের পরপরই যত দ্রুত সম্ভব নির্বাচন চায় সরকার।”

বিএনপি সংস্কারপ্রক্রিয়া নিয়ে আন্তরিক বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, “ঐকমত্য কমিশনের বিষয়ে তারা ইতিবাচক। খুব শিগগিরই বৈঠকে বসবে বলেছে। জুলাই ঘোষণাপত্র দ্রুত হবে—তারা এই আশ্বাসও দিয়েছে।”

মামলার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “গত তিন মাসে ৭ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে। বিএনপি আরও একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে, আমরাও সে অনুযায়ী কাজ করছি।”

বিএনপি দাবি করেছে, গত ১৫ বছর তারা নিপীড়নের শিকার। এ বিষয়ে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “তারা যে একটি সংস্কারপন্থী দল—আমরাও তা মেনে নিয়েছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী