ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার

অফিসের আচরণে ‘বিরক্ত’টয়লেট পেপারে পদত্যাগপত্র লিখে ভাইরাল তিনি!

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৪:৪২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৪:৪২:২৭ অপরাহ্ন
অফিসের আচরণে ‘বিরক্ত’টয়লেট পেপারে পদত্যাগপত্র লিখে ভাইরাল তিনি!
অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়া ওই পদত্যাগপত্রে লেখা ছিল, ‘আমি টয়লেট পেপারের মতো অনুভব করেছি, প্রয়োজনে ব্যবহার করা হয় এবং ফেলে দেয়া হয় দ্বিতীয়বার চিন্তা না করেই।’পদত্যাগপত্রটি সরাসরি একটি টয়লেট পেপারের টুকরোতে লেখা ছিল। যার শেষ অংশে লেখা ছিল, ‘এই কোম্পানি আমার সাথে কেমন আচরণ করেছে তার প্রতীক হিসেবে আমি আমার পদত্যাগপত্রের জন্য এই ধরনের পেপার বেছে নিয়েছি। আমি পদত্যাগ করছি।’এদিকে কোম্পানির পরিচালক অ্যাঞ্জেলা ইয়োহ, কর্মক্ষেত্রে কর্মীদের সাথে কেমন আচরণ করা হয় তা নিয়ে আলোচনা শুরুর জন্য জনসমক্ষে পদত্যাগপত্রটি শেয়ার করেছেন। 
 



কোম্পানিটির ওপর এই পদক্ষেপের দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে স্বীকার করে তিনি বলেন,আপনার কর্মীদের সত্যিকার অর্থে এতটাই প্রশংসা করা উচিত, যাতে তারা যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখনও যেন তারা কৃতজ্ঞতা নিয়ে যান, বিরক্তি নিয়ে নয়।
 



তিনি আরও বলেন, ‘প্রশংসা কেবল ধরে রাখার (কর্মীদের) একটি হাতিয়ার নয়। এটি একজন ব্যক্তি কতটা মূল্যবান তা প্রতিফলিত করে - কেবল তার কাজের জন্য নয়, বরং তার ব্যক্তিত্বের জন্যও।’
 


তার পোস্টটি অনেক লিঙ্কডইন ব্যবহারকারীর মনে দাগ কেটেছে। অনেকেই আবেগপূর্ণ মন্তব্য করেছেন এবং কমেন্ট সেকশন ব্যক্তিগত উপাখ্যানে ভরে উঠেছে, যেখানে কেউ কেউ কর্মক্ষেত্রের সংস্কৃতিতে সহানুভূতি এবং স্বীকৃতির গুরুত্বকে তুলে ধরেছেন।
 
সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স