ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে হারব না: সাকিব

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৪:৪২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৪:৪২:৫৭ অপরাহ্ন
রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে হারব না: সাকিব
আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে গত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে রাজনীতির পট পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে। এখন তাকে আওয়ামী লীগের 'ঘনিষ্ঠ' বা ‘দোসর’ বলা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে, যার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। ফলে খেলতেও পারছেন না জাতীয় দলের হয়ে। ঘরের মাঠে একটি টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছাও পূরণ হয়নি তার।

১৮ বছর ক্রিকেট খেললেও, মাত্র ৬ মাসের রাজনৈতিক জীবনই যেন তার পরিচয়ের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, রাজনীতিতে আসা তার ভুল ছিল না। বরং তিনি মনে করেন, রাজনীতি করা প্রত্যেক নাগরিকের অধিকার। তিনি বলেন, "আমি যখন রাজনীতিতে এসেছি, আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। এখনো আমি মনে করি, সিদ্ধান্তটা সঠিক ছিল।"

সাকিবের বিশ্বাস, সুষ্ঠু নির্বাচন হলে তাকে কেউ হারাতে পারবে না। তিনি বলেন, "আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, সেটাকে মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখেছিলাম। দুর্ভাগ্যবশত, যেভাবে কাজ করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। সেটা স্বীকার করছি।"

তবে তিনি স্বীকার করেন, এমপি নির্বাচিত হওয়ার পর মাগুরা গেছেন মাত্র তিনবার। সময়ের বেশিরভাগটাই ব্যস্ত ছিলেন ক্রিকেট ও পরিবারের সঙ্গে। "প্রধানমন্ত্রী বলেছিলেন, খেলায় মন দাও, রাজনীতি তোমার দরকার নেই। আমি সেটাই করেছি। চার-পাঁচ মাস ক্রিকেট খেলেছি, বাকি সময়টা দিয়েছি পরিবারকে,"—বলেন সাকিব।

একদিকে জনপ্রিয় ক্রিকেটার, অন্যদিকে অল্প সময়ের রাজনীতিক সাকিব এখন রয়েছেন এক অনিশ্চিত অধ্যায়ে। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও, নিজের অবস্থানে এখনও অনড় তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী