ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৫:১৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৫:১৪:৩৭ অপরাহ্ন
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ বয়স ১৮ বছর পূর্ণ করবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন। তবে এ উদ্যোগ বাস্তবায়নে বিদ্যমান আইনে পরিবর্তন আনতে হবে। এজন্য আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী কি না— এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, “আমি বেশ কিছু জেলায় গিয়েছি, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং তারা আরও উন্নত করবে। আগের তুলনায় এখন আইনশৃঙ্খলা অনেক ভালো। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।”

ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সঠিক ও পরিশুদ্ধ ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঘরে ঘরে গিয়ে হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং এতে আমরা সন্তুষ্ট। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ ৮৮ হাজার ভোটার নিবন্ধন করা, কিন্তু নিবন্ধিত হয়েছে মোট ৬৩ লাখ, যার মধ্যে নতুন ভোটার ১৯ লাখ ৬৬ হাজার এবং বাদ পড়া থেকে নিবন্ধিত হয়েছেন ৪৩ লাখেরও বেশি।”

তিনি আশা প্রকাশ করেন, জুন মাসের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা হাতে পাওয়া যাবে। নির্বাচন কমিশনের লক্ষ্য, তফসিল ঘোষণার আগপর্যন্ত যেসব তরুণ ১৮ বছরে পা দেবে, তাদের যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী