ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘নেশাচ্ছন্ন অবস্থায় আমার পোশাক ঠিক করে দিতে চায় অভিনেতা’

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৬:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৬:৩৫:৪৬ অপরাহ্ন
‘নেশাচ্ছন্ন অবস্থায় আমার পোশাক ঠিক করে দিতে চায় অভিনেতা’
মালয়ালম চলচ্চিত্রের অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াস এক পুরুষ সহ-অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। যদিও নাম প্রকাশ করেননি, তবে দাবি করেছেন—অভিনেতা নেশাগ্রস্ত অবস্থায় তার সঙ্গে এমন ব্যবহার করেছিলেন, যা তাকে চরম অস্বস্তিতে ফেলে দেয়।

সম্প্রতি কেরলের পাল্লিপ্পুরমে একটি চার্চ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভিন্সি। সেখানেই এক আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। বলেন, “আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে এসেছে, তার সঙ্গে আমি কাজ করি না।”

তিনি জানান, এমন সিদ্ধান্তের কারণে বহু কাজ হারিয়েছেন। কিন্তু তবুও আপস করেননি। কারণ, নিজের নিরাপত্তা এবং সম্মান সবার আগে।

এরপর তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে বলেন, “একটি ছবিতে কাজ করার সময় এক অভিনেতার সঙ্গে খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল। তিনি মাদক গ্রহণ করেছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।”

ভিন্সি জানান, “একবার আমার পোশাকে সামান্য সমস্যা হয়েছিল। আমি সেটা ঠিক করছিলাম। সেই সময় ওই অভিনেতা এগিয়ে এসে বললেন, 'আমি তোমাকে সাহায্য করব।' এবং সেটা বললেন সবার সামনেই। আমি অত্যন্ত অস্বস্তিতে পড়ে যাই।”

তার দাবি, ওই অভিনেতার মুখ দিয়ে সাদা কোনো দ্রব্য বের হচ্ছিল, যা স্পষ্টতই প্রমাণ করে যে তিনি নেশাগ্রস্ত ছিলেন।

এই অভিজ্ঞতার পর থেকেই ভিন্সি সিদ্ধান্ত নেন—মাদকাসক্ত কেউ হলে তার সঙ্গে আর কোনোভাবেই কাজ করবেন না। বলেন, “সম্ভবত এই কারণে আমি খুব বেশি ছবিতে সুযোগ পাই না। তবুও আমি স্পষ্ট করে দিতে চাই—যদি বুঝি কেউ নেশায় আছেন, তার সঙ্গে কাজ করব না।”

ভিন্সির এই সাহসী অবস্থানকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। অভিনয়জগতে নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তার বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ