ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

দিল্লিতে প্রিন্সিপালের রুমে গোবর লেপ্টে দিলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন
দিল্লিতে প্রিন্সিপালের রুমে গোবর লেপ্টে দিলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা
শ্রেণিকক্ষ ঠান্ডা রাখতে দেয়ালে গোবর লাগিয়ে বিতর্কের মুখে পড়া দিল্লির রানি লক্ষ্মীবাই কলেজের অধ্যক্ষ প্রত্যুষ বৎসলার বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদ জানাল ছাত্ররা। কলেজের ছাত্র সংসদের সদস্যরা সরাসরি অধ্যক্ষের কক্ষে গিয়ে তার রুমের দেয়ালেই গোবর লেপে দেন।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষ শ্রেণিকক্ষের তাপমাত্রা কমাতে দেয়ালে গোবর লাগাচ্ছেন। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। পরে অধ্যক্ষ জানান, এটি একটি গবেষণার অংশ—‘স্টাডি অফ হিট স্ট্রেস কন্ট্রোল বাই ইউজিং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ’—এর আওতায় তিনি এই পদক্ষেপ নেন।

তবে কলেজের ছাত্রসংসদ এই ব্যাখায় সন্তুষ্ট হয়নি। কলেজের ছাত্র সংসদের সভাপতি রোনক ক্ষেত্রী জানান, শিক্ষার্থীদের সম্মতি না নিয়েই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন,“গোবর লাগানোর আগে আমাদের মতামত নেওয়া হয়নি। আমরা চাইলে কী আমাদের রুমেও গোবর লাগিয়ে দেওয়া হবে?”

এক পর্যায়ে প্রিন্সিপালের অনুপস্থিতিতে ছাত্ররা একটি পলিথিন ভর্তি গোবর নিয়ে তার কক্ষে প্রবেশ করে এবং দেয়ালে গোবর লেপে দেয়। এই সময় এক ভিডিওতে রোনককে বলতে শোনা যায়,“আমাদের বিশ্বাস, ম্যাডাম এখন তার ঘর থেকে এসি খুলে ছাত্রদের দিয়ে দেবেন। গোবর মাখা এই প্রাকৃতিক ঠাণ্ডা ঘর থেকেই কলেজ পরিচালনা করবেন।”

অন্যদিকে, কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অ্যাসোসিয়েট প্রফেসর নীলম জানান,“কোনো একাডেমিক কাজ বা পরিবেশগত পরিবর্তন কাউন্সিলের অনুমোদন ছাড়া করা যায় না। অধ্যক্ষ কীভাবে একা এই সিদ্ধান্ত নিলেন, তা বোধগম্য নয়।”

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে গোবরকাণ্ড নিয়ে এখন গোটা দিল্লি বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা