ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৫১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৫১:০১ অপরাহ্ন
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত কমিশনকে সফল হতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ এপ্রিল) তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। এটি ছিল মসৃণভাবে সংগঠিত একটি নির্মম হত্যাকাণ্ড।" তিনি আরও বলেন, "এই ঘটনার উত্তর খুঁজছে গোটা জাতি। কমিশনের দিকেই সবাই তাকিয়ে আছে।"

কমিশনের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন ড. ইউনূস।

বৈঠকে তদন্তের অগ্রগতি তুলে ধরেন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান। তিনি জানান, "ঘটনাটি ১৬ বছর আগের হওয়ায় অনেকের সঙ্গে যোগাযোগে বিলম্ব হচ্ছে। অভিযুক্তদের মধ্যে অনেকেই বিদেশে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের শনাক্ত করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "এ পর্যন্ত কারাগারে থাকা বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিদেশে থাকা ২৩ জনের মধ্যে ৮ জন সাক্ষাৎকার দিতে সম্মতি জানিয়েছেন।" তদন্তের ফোকাসে রয়েছে হত্যাকাণ্ডের ধরন ও পরিকল্পনার ছক।

কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন,"এত বড় ও জঘন্য হত্যাকাণ্ডের পরও কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সরানো হয়নি। কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতার একটি চিত্র।"

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল হোসেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা