ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টাইমের প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস-ট্রাম্প, নেই কোনো ভারতীয়

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৪:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৪:২৬:৫৮ অপরাহ্ন
টাইমের প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস-ট্রাম্প, নেই কোনো ভারতীয়
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকা। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তবে এবার তালিকায় কোনো ভারতীয় নাগরিক স্থান না পাওয়াকে ‘বিস্ময়কর’ বলেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

টাইমের এই তালিকায় কয়েকটি ক্যাটাগরিতে প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ‘লিডারস’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ড. ইউনূস, ট্রাম্প ও অন্যান্য বিশ্বনেতারা।

এনডিটিভি জানায়, আগের বছর এই তালিকায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিকের মতো ব্যক্তিত্বরা ছিলেন। তবে ২০২৫ সালের তালিকায় ভারতের কোনো প্রতিনিধিত্ব না থাকাটা ব্যতিক্রমী।

তবে তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রেশমা কেওয়ালরামানি। মুম্বাইয়ে জন্ম নেয়া রেশমা ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে ভারটেক্স ফার্মাসিউটিক্যালসের সিইও। যুক্তরাষ্ট্রের কোনো বড় পাবলিক বায়োটেক কোম্পানির প্রথম নারী সিইও হিসেবেও ইতিহাস গড়েছেন তিনি।

ড. ইউনূসকে নিয়ে টাইম-এ অভিমত দিয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি লিখেছেন, “গত বছর বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর, গণতন্ত্র প্রতিষ্ঠায় ড. ইউনূস নেতৃত্ব দিয়েছেন। কয়েক দশক আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করেছিলেন তিনি।”

হিলারি জানান, ড. ইউনূসের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল যখন ইউনূস যুক্তরাষ্ট্রের আরকানসাসে গিয়েছিলেন ক্ষুদ্র ঋণের অনুরূপ একটি প্রকল্প চালু করতে। তখন গভর্নর ছিলেন বিল ক্লিনটন। তিনি বলেন, “আজও বিশ্বের নানা প্রান্তে ইউনূসের কাজের প্রভাব দৃশ্যমান। এখন তিনি তার দেশে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবাধিকার ও জবাবদিহিতার পক্ষে কণ্ঠ তুলে ধরছেন।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা