ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজায় সব সময় থাকবে ইসরায়েলি সেনা: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৭:২৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৭:২৬:৫৫ অপরাহ্ন
গাজায় সব সময় থাকবে ইসরায়েলি সেনা: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
গাজা উপত্যকায় সব সময় ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে— এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার (১৬ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “পূর্বে কখনোই গাজায় স্থায়ীভাবে সেনা মোতায়েন ছিল না। তবে এখন থেকে গাজার নিরাপত্তা জোনে ইসরায়েলি সেনারা লেবানন ও সিরিয়ার সীমান্ত এলাকার মতোই সব সময় থাকবে।”

তিনি জানান, গাজার সাধারণ মানুষ ও ইসরায়েলি কমিউনিটির মাঝামাঝি এলাকায় এই বাহিনী অবস্থান করবে। এর ফলে একদিকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং অন্যদিকে হামাস যেন গাজার জনগণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সেটাও নজরদারিতে থাকবে।

গাজায় চলমান অভিযানে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট চরমে— এমন বাস্তবতা স্বীকার করলেও প্রতিরক্ষামন্ত্রী জানান, “এখন এই পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, “আমরা মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছি না, তবে নিশ্চিত করতে চাই যে এসব সাহায্য যেন হামাসের হাতে না যায়। কারণ তারা সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করে।”

বিশ্লেষকরা মনে করছেন, গাজায় দীর্ঘস্থায়ী সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতাকে আরও জটিল করে তুলবে এবং দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়বে।

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার