ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৭:৩৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৭:৩৫:৫৫ অপরাহ্ন
পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার
পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

গ্রেপ্তার বেহেস্তী রহমান জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে এবং জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। জানা গেছে, তিনি স্থানীয়ভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সঙ্গে ঈদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাত মাসের ওই সম্পর্ক চলাকালে একাধিক অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী আরেক নারীর সঙ্গেও সম্পর্কে জড়ান, যা জানার পর প্রথম প্রেমিকা সম্পর্ক বিচ্ছিন্ন করেন।

২০২৪ সালের ৫ জানুয়ারি মেয়েটির বিয়ে হয়। এরপর থেকেই বেহেস্তী তাকে ফোন করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। তিনি মেয়েটিকে নিয়মিত যোগাযোগ রাখতে এবং স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা বলেন। মেয়েটি তাতে রাজি না হওয়ায়, ৯ এপ্রিল রাতে তার ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর ভুক্তভোগী নারী জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব অভিযানে ঈদকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাকে জয়পুরহাটে নিয়ে আসেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়েছে।

এসআই ফারুক হোসেন বলেন, “এই মামলায় আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা