ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকেও পালিয়েছেন, কোথায় আশ্রয় নিলেন শেখ তাপস

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৯:০৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৯:০৮:০৮ অপরাহ্ন
সিঙ্গাপুর থেকেও পালিয়েছেন, কোথায় আশ্রয় নিলেন শেখ তাপস

ছাত্র-জনতার অভ্যুত্থানে যখন রাজপথে উত্তাল পরিস্থিতি, রাজধানী জুড়ে গুলি, টিয়ারশেল আর লাঠিচার্জে কাঁপছিল শহর—ঠিক তখনই বিতর্কিত ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রাজধানীর পাঁচ তারকা হোটেলে উদযাপন করছিলেন ছেলের গ্র্যাজুয়েশন পার্টি।

জানা গেছে, সেরাটনের ১২ তলার বলরুমে ঝলমলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাত্র ক’কিলোমিটার দূরেই আন্দোলনে শিক্ষার্থীরা হারাচ্ছিল চোখ, হাত আর ভবিষ্যৎ।

পরিস্থিতি ঘনিয়ে এলে শেখ হাসিনার দেশত্যাগের দুদিন আগে, ৩ আগস্ট সিঙ্গাপুরে পাড়ি জমান শেখ তাপস। যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও, পরিবারকে পাঠিয়ে দিয়ে একাই ধরেন সিঙ্গাপুরগামী ফ্লাইট। সেখানে দীর্ঘ সময় ভিসাবিহীন অবস্থান করার পর, অবশেষে যুক্তরাজ্যে চলে যান।

বর্তমানে পরিবারসহ লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি। বড় ছেলে লন্ডনে এবং ছোট ছেলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বলে জানা গেছে।

তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে—হাজার কোটি টাকার অবৈধ লেনদেন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এমনকি পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উড়েছে তার দিকে। বিডিআর হত্যাকাণ্ডে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, ওই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন তাপস।

২০২৩ সালে ডেইলি স্টারের একটি রম্য লেখার জেরে সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি নোটিশ পাঠিয়ে আলোচনায় আসেন তিনি।

এর আগে, রাতের আঁধারে গাছ কাটার নির্দেশ দিয়ে সাতমসজিদ সড়কে সমালোচিত হন তাপস। পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান গাছ কাটার বিরোধিতা করতে গেলে তাকে নগর ভবনে ঢুকতেই দেওয়া হয়নি। পরে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে গাছ কাটা বন্ধ করা হয়।

২০২১ সালে সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগ ছিল, দক্ষিণ সিটির শত শত কোটি টাকা নিজের মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করে তাপস কোটি কোটি টাকা লাভ করেছেন।

তবে এসব বিতর্কের জবাবে তাপস বলেছিলেন, “মন চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি, কোথায় মুগুর মাড়তে হয় সেটা আমি জানি।”

২০২৩ সালে তিনি দাবি করেন, এক প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছেন এবং সমালোচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন—যা আদালত পর্যন্ত গড়ায়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী