ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০১:৫৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০১:৫৯:৪১ অপরাহ্ন
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, বিভিন্ন কর্মসূচি পালনে দলটিকে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। তাকে ও তার দলকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভা শেষে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, “জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই অবস্থায় আমাদের মাঠে থাকতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না। প্রয়োজনে সবাই একসাথে জেলে যাব।”

তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সামনে আরও খারাপ হবে। সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট অর্থ নেই। অর্থনীতি, বিনিয়োগ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তা না হলে শেখ হাসিনার মতো বর্তমান সরকারের অবস্থাও একই হবে।”

এ সময় তিনি অভিযোগ করেন, সরকার নিজস্ব দল তৈরি করে বিভিন্নভাবে তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জি এম কাদের বলেন, “কিছু মানুষ জাতীয় পার্টিকে হেনস্তা করতে অপপ্রচার ও দুর্নাম করছে। এখনই সময় সেই দুর্নাম ঘোচানোর। সুবিধাবাদীরা জাতীয় পার্টির নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ করতে পারবে, তারাই হবে দলের ভবিষ্যৎ।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা