ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৩:০৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৩:০৬:৪৬ অপরাহ্ন
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে ধাক্কা দিয়ে আমাদের দেশের কোনো সমস্যা সমাধান করে দিয়ে যাবে না। যা করার আমাদেরই করতে হবে।” তিনি আরও বলেন, “যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল, সেভাবে এখন আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত 'বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ' শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—দেশের ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে। তবে এর জন্য এখন থেকেই ঐক্য ও আন্তরিক প্রচেষ্টা দরকার।”

তিনি আরও বলেন, “বর্তমানে সবাই আন্তর্জাতিক ইস্যুর দিকে নজর দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যার দ্রুত সমাধান না হলে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।”

কৃষি খাতের প্রতি গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, “দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হলে কৃষকদের প্রতি যত্নবান হতে হবে। মাঠে যাঁরা কাজ করেন, তাঁদের প্রকৃত মূল্যায়ন করতে হবে।”

সভায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাঁকে ধন্যবাদ জানাই। আশা করি তিনি সফল হবেন।”

তিনি বলেন, “আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি, নিজেদের সমস্যা নিজেরা সমাধান করি। তখনই দেশের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা