ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৪:০১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৪:০১:১৩ অপরাহ্ন
আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে
আওয়ামী লীগ যেন কোনোভাবে মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন আওয়ামী লীগ কোনো মিছিল বা সভা না করতে পারে। পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। এ বিষয়ে আমরা কঠোর নজরদারিতে আছি।”

পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি দেখা যায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করছি। পুলিশ সদস্যদের থাকা ও খাওয়ার জায়গাগুলো কেমন আছে, সেটাও দেখার জন্য নিয়মিত থানা পরিদর্শন করছি।”

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও মানবিক দিক বিবেচনায় সরকার কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “সরকার চিন্তা করছে যেন নিচের সারির পুলিশ সদস্যরা নিজের বিভাগেই পদায়ন পান। এতে তারা পরিবার নিয়ে থাকতে পারবেন, ছুটির দিনগুলো কাজে লাগাতে পারবেন।”

বদলির পর অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করছেন না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এমন তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা