ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

জোট সরকার ছাড়ার হুমকি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়ালের

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৬:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৬:১০:১৩ অপরাহ্ন
জোট সরকার ছাড়ার হুমকি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়ালের
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ফেডারেল সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিতর্কিত খাল প্রকল্প নিয়ে সরকারের অনড় অবস্থানের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন—এই অবস্থায় পিপিপি ফেডারেল সরকারকে আর সমর্থন দিতে পারবে না।

শনিবার (১৯ এপ্রিল) হায়দ্রাবাদের হাত্রি বাইপাসে এক জনসভায় এই বক্তব্য দেন বিলাওয়াল। তিনি বলেন, জোট সরকারের শরিকদের মতামত উপেক্ষা করে ইসলামাবাদ থেকে একের পর এক প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে। বিতর্কিত খাল প্রকল্প বাতিল বা পুনর্বিবেচনা করার কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না।

বিলাওয়াল বলেন, “আমরা এর বিরোধিতা করছি নীতিগত কারণে। কারণ এই প্রকল্প শুধু পানি বণ্টনের প্রশ্ন নয়, বরং এটি আমাদের ফেডারেশনের ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলেছে। বেনজির ভুট্টো যখন বিতর্কিত বাঁধের বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন সারা দেশের শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। আজকেও মানুষ প্রতিবাদে মুখর।”

তিনি আরও বলেন, “যদি আজ শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে হায়দ্রাবাদের জনগণকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু তিনি তা না করে আমাদের মতামত উপেক্ষা করছেন। তাই আমরা আমাদের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করছি।”

বক্তব্যের শেষাংশে বিলাওয়াল দৃঢ় কণ্ঠে বলেন, “প্রধানমন্ত্রী যদি তার অবস্থান না বদলান, তাহলে আমরাও একচুল পিছু হটব না।”

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু