ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০২:০৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০২:০৬:৫৯ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের পরিচয় প্রকাশ পায়নি।

রোববার (২০ এপ্রিল) বনানী থানায় মামলাটি দায়ের করা হয়। একইদিন সকালে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, পারভেজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এদের মধ্যে সংগঠনটির মেহেরাজ ইসলাম, সোহান ও তুষারের নাম উল্লেখ করেন তারা। ছাত্রদল দাবি করে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছাত্রদলের অভিযোগের তীব্র নিন্দা জানানো হয়েছে। সেখানে বলা হয়, পারভেজ হত্যায় সংগঠনটির বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীকে দায়ী করা হলেও তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ছাত্রদল রাজনৈতিক সুবিধা নিতে মৃত পারভেজকে ব্যবহার করছে। তারা আগেও ‘দায় দিয়ে দাও’ সংস্কৃতির চর্চা করেছে, এবারও তার পুনরাবৃত্তি ঘটছে। প্রত্যক্ষদর্শী কিংবা ঘটনাস্থলে থাকা কারও বয়ানে তুষার ও হৃদয়ের নাম উঠে আসেনি। এমন অভিযোগ নতুন বাংলাদেশ গড়ার রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও দাবি করেছে সংগঠনটি। প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার বিরুদ্ধে মব ট্রায়াল চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা