ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নিকারাগুয়ার ২৫০ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৩:০০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৩:০০:১৮ অপরাহ্ন
নিকারাগুয়ার ২৫০ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ২৫০ জন সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এতে বলা হয়, ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দমন-পীড়নের সঙ্গে জড়িত।

এ বিষয়ে নিকারাগুয়া দাবি করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রচারণার অংশ। তবে জাতিসংঘের বিশেষজ্ঞদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, ওর্তেগা ও তার স্ত্রী রোজারিও মুরিলো দেশটিতে একচ্ছত্র ও দমনমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। সরকারের সবকটি প্রতিষ্ঠান কার্যত জোরপূর্বক নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।

সম্প্রতি সংবিধান সংশোধন করে রোজারিও মুরিলোকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে দেশটির জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে ওর্তেগা সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে রক্তাক্ত অভিযান চালিয়েছিল, যেখানে ৩৫০ জনের বেশি প্রাণ হারায়। ওই ঘটনার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে ওর্তেগা সরকারের বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে