ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

একই ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়– প্রস্তাবে একমত নয় বিএনপি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৩:৩৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৩:৩৫:৩৩ অপরাহ্ন
একই ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়– প্রস্তাবে একমত নয় বিএনপি
একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদ নেতা—এই তিনটি দায়িত্ব একসঙ্গে পালন করতে পারবেন না, এমন প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। দলটির মতে, বিষয়টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

রোববার (২০ এপ্রিল) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মধ্যাহ্নভোজের বিরতিতে বের হয়ে তিনি বলেন, “আমরা প্রস্তাব দিয়েছি, বিষয়টি উন্মুক্ত রাখা হোক। যুক্তরাজ্যসহ অনেক দেশেই দেখা যায়, পার্টি প্রধানই সরকার প্রধান হন। এটা গণতান্ত্রিক চর্চারই অংশ।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যদি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকে, তাহলে ভোটে যে আসবে, জনগণ তাকেই ক্ষমতা দিয়েছে—এটাই স্বাভাবিক।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে আগের অবস্থানে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সালাহউদ্দিন আহমেদ জানান, “সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ বা ‘বহুত্ববাদ’ শব্দ নেই। তবে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’-এর নীতি সংবিধানে যুক্ত করা যেতে পারে। আমরা এতে একমত।”

তিনি আরও বলেন, “সংবিধানে ইন্টারনেট প্রাপ্তি মৌলিক অধিকার হিসেবে যুক্ত করার বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। তবে মৌলিক অধিকার বাস্তবায়নের সক্ষমতা রাষ্ট্রের আছে কি না, সেটাও দেখতে হবে। তাই বাস্তবায়নযোগ্য বিষয় সংবিধানে রাখা উচিত বলে আমরা মত দিয়েছি।”

অন্যদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সংস্কার নিয়ে আমাদের অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত আছে। গণতন্ত্রে মত-দ্বিমত থাকবেই, আমরা বাকশালে বিশ্বাস করি না। দেশ ও জনগণের স্বার্থে যা সংগত ও যুক্তিযুক্ত, তেমনটাই হওয়া উচিত।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা