ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

১৩ বছরের ক্যারিয়ারে প্রথম এমন অভিজ্ঞতা হলো বাবরের

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৩:৫৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৩:৫৩:৩৪ অপরাহ্ন
১৩ বছরের ক্যারিয়ারে প্রথম এমন অভিজ্ঞতা হলো বাবরের
ক্রিকেট দুনিয়ায় এক সময় যাকে পাকিস্তানের ব্যাটিংয়ের স্তম্ভ হিসেবে বিবেচনা করা হতো, সেই বাবর আজম এখন যেন ছায়া হয়ে রয়েছেন নিজেই। ধারাবাহিকভাবে ব্যর্থতায় ডুবে থাকা এই ব্যাটার চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ব্যাট হাতে হতাশ করেছেন।

পেশোয়ার জালমির নেতৃত্বে থাকা বাবর টানা তিন ম্যাচে আউট হয়েছেন ০, ১ ও ২ রানে। তিন ম্যাচে তার মোট রান ৩। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩ বছরে এমন বিব্রতকর রেকর্ড এর আগে কখনও হয়নি তার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম টানা তিন ম্যাচে তিন রানের নিচে আউট হলেন তিনি।

পিএসএলের আগের আসরেই ৫৬৯ রান করে নিজের ক্যারিয়ারসেরা মৌসুম পার করেছিলেন বাবর আজম। সেই পারফরম্যান্সের পর এবারের আসরে তার কাছ থেকে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। রানখরায় ভুগছেন বাবর, আর সেই সঙ্গে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তার দল পেশোয়ার জালমিও।

বাবরের এমন পারফরম্যান্স নিয়ে পেশোয়ারের বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘সে অনেক চাপে ছিল। কঠিন সময়ে সঠিক সমর্থন না পাওয়ায় সেটি তাকে মানসিকভাবে আরও আহত করেছে। পাঁচ বছর টানা পারফর্ম করেছে সে। একজন ক্রিকেটারের ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। বাজে সময় একজন খেলোয়াড়কে আরও শক্তিশালী করে তোলে।’

তিনি আরও বলেন, ‘বাবরের দরকার বড় ইনিংস। শুধু ৩০ বা ৪০ রান নয়, সে জানে—তার এখন দরকার একটি সেঞ্চুরি।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজম সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের আগস্টে, নেপালের বিপক্ষে। এরপর থেকে আর কোনও ফরম্যাটেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি এই ব্যাটার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী