ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৪:৫৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৪:৫৪:৩৬ অপরাহ্ন
ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় আটক এক ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে বন্দি এলকানা বোহবোটকে দেখা যায় তার পরিবারের উদ্দেশে আবেগঘন বার্তা দিচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

ভিডিওটি প্রকাশের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

হামাসের দাবি, তারা যুদ্ধ বন্ধের বিনিময়ে একযোগে অবশিষ্ট বন্দিদের মুক্তি দিতে ইচ্ছুক। গাজায় বর্তমানে প্রায় ৫৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে আনুমানিক ২৪ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে এলকানা বোহবোট বলেন, “আমার শরীর ভালো নেই। আমি ভয় পাচ্ছি—মরে যাব কি না জানি না। আমার জন্য তোমরা যা পারো করো।”

তিনি পরিবার ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, যেন তাকে দ্রুত মুক্ত করার চেষ্টা করা হয়। ভিডিওটি একটি ‘মক টেলিফোন কল’-এর আদলে নির্মিত, যেখানে বোহবোট স্বপ্নে তার পরিবারকে দেখা এবং ঘরে ফেরার আকাঙ্ক্ষার কথা জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল-গাজা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, হামাসের এই ভিডিও কৌশল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল