ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৪:৫৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৪:৫৯:৪১ অপরাহ্ন
যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা ঘটলো। দু’পক্ষের মোট ৫২৩ জন সেনা নিজ নিজ দেশে ফিরেছেন। শনিবার (১৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মস্কো ২৭৭ জন ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে, যাদের অধিকাংশের বয়স ২৫ বছরের নিচে। বন্দি বিনিময়ের এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের পক্ষ থেকে মুক্তি পেয়েছেন ২৪৬ রুশ সেনা।

মুক্তি পাওয়া ইউক্রেনীয় সেনাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরের একটি হাসপাতালে। সেখানে অপেক্ষমাণ ছিলেন তাঁদের স্বজনরা। স্বজনদের সঙ্গে দেখা হওয়ার পর আবেগঘন দৃশ্যের জন্ম হয়।

চলতি বছর এটি ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চতুর্থবারের মতো বন্দি বিনিময়। এ নিয়ে তিন বছর ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ৫০০-র বেশি সামরিক ও বেসামরিক ইউক্রেনীয় নাগরিক মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

এই বন্দি বিনিময় প্রক্রিয়াকে যুদ্ধের মাঝেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম