ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। তবে ‘জুলাই সনদ’ যেন ব্যর্থ না হয়, সেজন্য নিরবিচারে কাজ চলছে।

রোববার (২০ এপ্রিল) এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকবে, এটা স্বাভাবিক। তবে বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যেখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারছে। এটি ভিন্নমত মাত্র, আমরা মনে করি না দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ ফ্যাসিবাদী শক্তি নিতে পারে।”

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে এনসিপি সক্রিয় রয়েছে। তিনি বলেন, “আমরা সব ধরনের সংলাপে অংশ নিচ্ছি, তা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক। প্রয়োজন হলে মাঠের কর্মসূচিও নেয়া হবে, তবে সেটা অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেই যুগপৎভাবে।”

ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে ঐক্যের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

বিচারের ধরণ নিয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক বলেন, “বিচার দুটি পর্যায়ে হওয়া উচিত—একটি ব্যক্তিকেন্দ্রিক, অন্যটি দলগত। ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, তবে দলগতভাবে বিচার না হলে রাজনৈতিক দায়বদ্ধতা সম্পূর্ণ হয় না। আমরা মনে করি, জুলাই গণহত্যা ছিল একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, যেখানে দলগতভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং দলগত বিচারও জরুরি।”

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু