ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৪:১৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৪:১৮:৪৮ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির
ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন জানালেন হলিউড অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জলি। শনিবার (২১ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি গাজার চলমান মানবিক সংকট নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, ‘গাজা এখন ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর।’

জলি শেয়ার করেছেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস–এর একটি প্রতিবেদন, যেখানে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের নিন্দা জানানো হয়েছে এবং গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়: “ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।”

জলি এই পোস্টের মাধ্যমে ইসরায়েলের হামলাকে “মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি” হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি একটি টেকসই যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত ও বিশেষ দূতের দায়িত্ব পালন করে আসছেন অ্যাঞ্জেলিনা জলি। যুদ্ধ, শরণার্থী এবং মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত বিষয়ে তার সরব অবস্থান বরাবরই আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

গাজা নিয়ে এটি তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া নয়। আগেও তিনি ফিলিস্তিনি জনগণের অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা