ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:০৭:৪৭ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের দায় থেকে খালাস চেয়ে করা আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কার্যতালিকায় আসবে। সোমবার (২১ এপ্রিল) জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে সংঘটিত হত্যা, গণহত্যা ও ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগে বিচার শেষে এ রায় দেয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে ২০১৯ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখেন। এরপর ২০২০ সালের ১৯ জুলাই আজহারুল ইসলাম রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।

দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ আবেদনের শুনানি নিয়ে আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দেন। সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ (সিনোপসিস) দাখিলের নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, নির্দেশনা অনুযায়ী আপিল প্রস্তুত করা হয়েছে।

এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম একসময়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রংপুরে আল-বদর বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ করেন।

এ মামলার আপিল শুনানিকে ঘিরে আইনজীবী মহলে যেমন আলোচনা চলছে, তেমনি যুদ্ধাপরাধের বিচারের ধারাবাহিকতা ও ন্যায়বিচারের প্রশ্নেও এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা