ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০১:৪৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০১:৪৯:৫৩ অপরাহ্ন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট
১৩ বছর ধরে ঝুলে থাকা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।

আদালতে রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত এখনো চলমান এবং কিছু অগ্রগতি হয়েছে। তাই, আরও নয় মাস সময় চাওয়া হয়। শুনানি শেষে আদালত ছয় মাস সময় বাড়িয়ে দেন এবং পরবর্তী আদেশের জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেন।

এর আগে ২০২৩ সালের ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এতে একজন অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিআইডি ও র‌্যাবের একজন করে প্রতিনিধি রাখা হয়। এই টাস্কফোর্স গঠনের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এর আগে হাইকোর্ট ২০১২ সালের ১৮ এপ্রিল র‍্যাবকে মামলাটির তদন্তভার দেয়। পরে সেই আদেশ সংশোধনের আবেদন করে স্বরাষ্ট্রসচিব। তার শুনানি শেষে আদালত টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

ঘটনার পরদিন নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত করে থানার এক এসআই। পরে তা হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। দুই মাসের বেশি সময় তদন্ত করেও ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে র‌্যাবের কাছে তদন্তভার দেওয়া হয়।

এখন পর্যন্ত মামলাটি আলোর মুখ দেখেনি। তদন্তে গতি আনতেই টাস্কফোর্স গঠন করা হয়, যার মেয়াদ এখন আরও ছয় মাস বাড়ানো হলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা