ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী সাময়িক বহিষ্কার

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০২:৩১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০২:৩১:২৬ অপরাহ্ন
পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী সাময়িক বহিষ্কার
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত দুই ছাত্রী হলেন—ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক টিনা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরই অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী বলেন, “প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের কাছে অভিযুক্ত শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি। ফলে তাদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। চূড়ান্ত তদন্ত বা পুলিশি প্রতিবেদন না আসা পর্যন্ত বহিষ্কারাদেশ বলবৎ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলসহ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তদন্তকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এর আগে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম জানান, পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে পারভেজের সঙ্গে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও ক্যাম্পাস থেকে বের হওয়ার পর ৩০-৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী